editor

প্রকাশিত: 4:53 PM, October 15, 2023

খাজাঞ্চী ইউনিয়ন আ. লীগ সভাপতি বহিস্কার, এলাকায় উত্তেজনা

খাজাঞ্চী ইউনিয়ন আ. লীগ সভাপতি বহিস্কার, এলাকায় উত্তেজনা

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমানের ভিডিও লাইভকে কেন্দ্র করে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরি মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুরকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বহিস্কারাদেশ দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।

এ বিষয়ে ১৪/১০/২৩ ইং তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের দপ্তর।

সভাপতি শাহ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ স্বাক্ষরিত দলীয় বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ১৩/১০/২০২৩ ইং তারিখে দলছুট ও আওয়ামী লীগ বিরুধী তথাকথিত আওয়ামী লীগ নামধারী মেয়র মুহিবুর রহমান Meyor Muhibur Rahman নামীয় ফেসবুক পেইজে (আইডি) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ ধরকে জড়িয়ে গঠনতন্ত্র বিরোধী বক্তব্য দেন ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুন নুর। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য হয়েছে, এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এ জন্য তাকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। পনের দিনের মধ্যে জবাব না দিলে পরবর্তীতে শাস্তিমুলক ব্যবস্থা ও গ্রহনের কথা বলা হয়েছে।

বিগত ১২ অক্টোবর ২৩ ইং বৃহস্পতিবার বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান আব্দুন নুর এর বাড়িতে যান। ভোলাগঞ্জ দক্ষিণ হতে কুমারপাড়া ক্লিনিক পর্যন্ত রাস্তা পাকা করণ নিয়ে বিভিন্ন জন ঘুষ বাণিজ্য করেছেন বলে একটি ভিডিও ১৩ অক্টোবর প্রকাশ করেন মুহিবুর রহমান। ভিডিওতে দেখা যায় পৌরমেয়র মুহিবুর রহমান ও সভাপতি আব্দুন নুর মেম্বার অভিযোগ করছেন শংকর চন্দ ধর, সংসদ সদস্য মোকাব্বির খানের এ পি এস অসিত রঞ্জনের মাধ্যমে এমপি মোকাব্বির খানের নিকট দেড় লক্ষ টাকা দেওয়ার এমন কিছু বক্তব্য এবং কুমারপাড়া গ্রামের আশিক খান’র (ছখা) নাম উল্লেখ করে বলেন ওই রাস্তাটি পাকা করণ কাজের জন্য তার কাছ থেকে ২০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এতে আশিক খান (ছখা) ২০ হাজার টাকা দিয়েছেন। বাকী টাকা অন্যান্য জন দিয়েছেন রাস্তা পাকা করণ করতে। এই টাকা লেনদেনের প্রমান তার হাতে রয়েছে।

এমন ভিডিও প্রকাশের পর পক্ষে বিপক্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা প্রসমনে এলাকার গন্যমান্য ব্যক্তিগণের নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। তারই জের ধরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি আব্দুন নুরকে সাময়ীক বহিস্কার করা হয়।

ভিডিওতে টাকা ঘুষ দেওয়ার অভিযুক্ত আশিক খান ছখা’র কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেন আমি কাউকে রাস্তার ব্যাপারে কোন প্রকার টাকা পয়সা দেইনি।

বহিস্কারাদেশ সম্পর্কে সভাপতি আব্দুন নুর এর কাছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের এমন সিদ্ধান্তের কথা আমি জানি না।

এব্যাপারে শংকর চন্দ্র ধর বলেন, আমার বিরুদ্ধে ইউনিয়ন আ’লীগ সভাপতির বক্তব্য ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের অংশ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মেয়র মুহিবুর রহমান সহ যারা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন তারা যেন অবিলম্বে এমন হীন কাজ বন্ধ করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান