editor

প্রকাশিত: 11:29 AM, October 16, 2023

কুলাউড়ায় দুইটি সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য আটক

কুলাউড়ায় দুইটি সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের সদস্য আটক

মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় দুইটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার ও রবিউল (২৩) নামের এক চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরচক্রের আরেক সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তার রবিউল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুস্তমপুর গ্রামের জুনাব আলীর ছেলে।

থানাসূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন থানার এএসআই মো. বিল্লাল হোসেনসহ একদল পুলিশ ফোর্স। ভোররাত ৪টার দিকে ভাটেরা হয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুইটি সিএনজি প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সংকেত দিয়ে দাড়াঁতে বলে।

এ সময় একটি সিএনজি দাঁড়ালেও অন্যটি রেখে আরেকজন পালিয়ে যায়। পরে রবিউলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে উপজেলার ভূকশিমইল ইউনিয়ন এলাকা থেকে ওই দুইটি সিএনজি তারা চুরি করে পালাচ্ছিলো।

থানার ওসি মো.আব্দুছ ছালেক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। পলাতক চোর চক্রের আরেক সদস্য কে ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান