editor
প্রকাশিত: 5:12 PM, October 16, 2023
কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নানা শ্রেণী পেশার লোকদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালবেলা কুলাউড়া প্রতিনিধি মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক। তাঁর বক্তব্যে তিনি বলেন, মাত্র এক বছরে যে কঠিন ধাপগুলি অতিক্রম করে কালবেলা চ্যালেঞ্জ করেছে আশা করি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় কালবেলা অনেক দূর এগিয়ে যাবে। কালবেলা সবসময় দেশের অবহেলিত অসহায়-খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথা জাতির সামনে তুলে ধরবে এমনটা প্রত্যাশা করছি। কালবেলা হোক দেশের সকল মানুষের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি মোঃ মছব্বির আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কালবেলা জুড়ী প্রতিনিধি আদনান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: হাফিজুর রহমান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু, আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সুহেল, কালবেলা শ্রীমঙ্গল প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল জলিল, রফিকুল ইসলাম মামুন, হাসান আল মাহমুদ রাজু, কাওসার আহমদ, ইব্রাহিম আলী, সাংবাদিক আশিকুল ইসলাম বাবু, সামসু উদ্দিন বাবু, সাফুয়ান আহমদ প্রমুখ।
এস এ
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান