editor

প্রকাশিত: 7:50 PM, October 17, 2023

ওসমানীনগরে আমনের বাম্পার ফলনের আশায় কৃষকরা

ওসমানীনগরে আমনের বাম্পার ফলনের আশায় কৃষকরা

সিলেটের ওসমানীনগরে রোপা আমনের ফসলের মাঠজুড়ে সবুজের সমারোহ। চোখের দৃষ্টি যতদূর যায়, শুধু সবুজ আর সবুজে ফসলের মাঠ। হাওরে বাতাসের সাথে ঢেউয়ের মতো খেলছে ধান গাছের সবুজপাতা ও কাঁচা শীষ। কয়েকদিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে। আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতি। এ যেন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে উঠে কৃষকের মন।

তবে উপজেলা কৃষি অফিস বলছে, অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার আমন চাষের বাম্পার ফলনের আশা করছেন। ফলে মাঠে দোল খাওয়া সবুজ ধানে নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে সবুজের সমারোহ। ধানের প্রতিটি ক্ষেতে শীষ উকি দিচ্ছে। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকের। কৃষকরা মাঠে সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার ব্যবহারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৮ হাজার ৬৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেশর ভাগ কৃষক ব্রিআর-১০, ব্রিআর-১১, ব্রিআর-২২, বিনা-৭, বিনা-১৭, ব্রি ধান ৯৪-৯৫ ও স্থানীয় ৩৪ ধান আবাদ করেছেন। এবারও রোপা আমনের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন।

উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের সেবুল মিয়া, পরিমল দাশ, আব্দুল হাফিজসহ কয়েকজন কৃষক জানান, এ বছর আমনের বাম্পার ফলনের আশা করছেন তারা। কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার তারা ভালো ফলন ঘরে তুলতে পারবেন। ধান ক্ষেতে সার-কীটনাশক প্রয়োগ করা হয়েছে। সরকার যদি ন্যায্য দাম দেয় তাহলে লাভবান হবে কৃষক।

ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা বলেন, আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলনও বেশ ভালো হয়েছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে এবার আমন ধানের বাম্পার ফলনের আশা করছি।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান