editor
প্রকাশিত: 8:05 PM, November 5, 2023
রাজধানীর বাংলামোটর ও মিরপুর বাংলা কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কাওরান বাজার থেকে শাহবাগগামী সড়কের বাংলামোটর মোড়ের পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এর আগে বিকেল পৌনে চারটার দিকে মিরপুর এক নম্বর সেকশনের বাংলা কলেজের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়া হয়। বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন জানান, মিরপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীদের নামিয়ে চৈতালী নামের ওই বাসটি নিয়ে আমি কল্যাণপুর ডিপোতে ফিরছিলাম। বাংলা কলেজের সামনে মানুষজন আমাকে বলে, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় বাংলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। সকলের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানাতে পারেননি বাসটির চালক। ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের একটি সিট পুড়ে গেছে। ফিরতি পথে বাসে অল্প কিছু যাত্রী ছিল। তেমন ক্ষতি হয়নি। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১