editor

প্রকাশিত: 6:56 PM, November 7, 2023

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন: এমপি আবু জাহির

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন: এমপি আবু জাহির

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় ১নং ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় লাখাই অভয়চরণ রাধাচরণ উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা আওয়ামী লীগের উদ্দ্যোগে এক সমাবেশ আয়োজন হয়।

লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির।

লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, আলমগীর আলম তালুকদার মাহফুজ, এনায়েত হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জামাল তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মারুফ তালুকদার, সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, মনির মোল্লা, মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এড. আলহাজ্ব আবু জাহির বলেন, লাখাই উপজেলা আগে ছিল অবহেলিত উপজেলা কিন্তু বর্তমানে আর অবহেলিত নেই আওয়ামী লীগ সরকার আসার পর আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, স্কুলে ফ্রীতে বই দিতেছি, স্কুলে নতুন নতুন ভবন নির্মাণ করতেছি, সরকার বিনামূল্যে বীজ সার বিতরণ করছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, ভূমি ও ঘরহীনদের ভূমিদের ঘর সহ অসংখ্য অনুদান সরকার দিচ্ছে, সুতরাং সামনে আবার নির্বাচন আসছে সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকলেই নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক