editor

প্রকাশিত: 7:40 PM, November 9, 2023

এমপি হাবিবের আহবানে সাড়া দেননি বালাগঞ্জের সাংবাদিকরা

এমপি হাবিবের আহবানে সাড়া দেননি বালাগঞ্জের সাংবাদিকরা

বালাগঞ্জ প্রতিনিধি :: সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ৯নভেম্বর বালাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের অনুষ্ঠানসহ দিন্যব্যাপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন-উদ্বোধন ও উঠান বৈঠক করেন। বেলা ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকের সাথে মতবিনিময় করবেন বলে কর্মসূচিতে উল্লেখ করা হয়। কিন্তু এমপির আহবানে এই মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিকরা সাড়া দেননি।

মতবিনিময়ে অংশগ্রহণ না করার বিষয়ে সাংবাদিকরা বলছেন, এমপির মতবিনিময় সভায় অংশ্রগ্রহণে এমপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। কেউ দাওয়াতও করেননি। কাকে বা কাদেরকে দাওয়াতের দায়িত্ব দেয়া হয়েছে তা-ও আমরা জানি না। তাই আমরা মতবিনিময়ে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি।

মতবিনিময় সভায় অংশগ্রহণে বিরত থাকা সাংবাদিকরা হলেন- আব্দুস শহিদ, এমএ কাদির, রাজিব আহমদ রাজিন, শামীম আহমদ, আ হ ইমন শাহ, আবুল কাশেম অফিক, জাগির হোসেন, এএস রায়হান ও তারেক আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত না হওয়া সাংবাদিকরা বলছেন, বিগত উপ নির্বাচনে এমপি হাবিবুর রহমান হাবিব মনোনয়ন পাওয়ার আগে-পরে এমনকী নির্বাচিত হওয়ার পর থেকে আমরা এমপির পক্ষে ইতিবাচক সংবাদগুলো প্রচার করে আসছি। কিন্তু মনোনয়ন পাওয়ার আগে-পরে বা নির্বাচিত হওয়ার পর এমপি আমাদের সাথে যোগাযোগের প্রয়োজনবোধ করেননি। উপজেলা প্রশাসন সরকারের উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করে আসছে। এসব কাজের প্রচার-প্রসারে উপজেলা প্রশাসন সাংবাদিকদের সম্পৃক্ততা নিশ্চিত না করলেও এ ক্ষেত্রে দায়িত্বশীলতার দিক দিয়ে আমাদেরকে সম্পৃক্তকরণে এমপির কোনো ভূমিকা লক্ষ করা যায়নি। আমরা সরকারের বিভিন্ন উন্নয়ন গুরুত্ব দিয়ে প্রচার করে আসছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি না থকেলেও এমপির কোনো অনুষ্ঠান, উন্নয়নমূলক কাজ ও সভা-সমাবশে অংশগ্রহণে আমদেরকে অবহিত করা হয় না। যেহেতু জেলা এবং এই সংসদীয় আসনের আরো দুইটি উপজেলার সাংবাদিকরা এমপির ইতিবাচক সংবাদ প্রচার করছেন, সেক্ষেত্রে এমপির কাছে আমাদের গুরুত্ব নস্যি বলেই মনে হচ্ছে।

এদিকে, চলতি বছরের ১৪সেপ্টম্বর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এমপি মতবিনিময় করবেন বলে সাংবাদিকদের দাওয়াত করা হলেও ওইদিন তিনি মতবিনিময় করেননি। এছাড়াও আগামীতে এমপি হাবিবুর রহমানের সকল সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার ঘোষণাও দেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক