editor
প্রকাশিত: 11:30 AM, November 12, 2023
বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম তুহেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন উদ্দিনের সঞ্চালনায় ১১ নভেম্বর শনিবার বিশ্বনাথ বার্তা ও প্রেসক্লাব কার্যালয়ে বিকেল ৫ টায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিন্ডিকেট মুক্ত সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনে উপজেলার বিভিন্ন প্রান্তের সংবাদ সংগ্রহে অগ্রনী ভুমিকা ও যে কোন পরিস্থিতি মোকাবেলা করার লক্ষে একমত পোষন করে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসন ও জনসাধারণ সহ যে কাউকে তথ্য সংগ্রহে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বৈষম্যমূলক আচরণ না করে সহযোগীতা মূলক আচরণ করার আহবান জানানো হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ বৈধ ভাবে সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রশাসনিক সকল দপ্তরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের তালিকা দেওয়া রয়েছে। শান্ত এই জনপদে অন্যায় ভাবে কেউ সাংবাদিকতার সুনাম ক্ষুন্ন করলে তাৎক্ষণিক প্রতিহত সহ এর দায়ভার তাকে বহন করাতে বাধ্য করা হবে বলে অভিমত ব্যক্ত করা হয় । ঐক্যবদ্ধভাবে সকল অপকৌশল ও ষড়যন্ত্র মোকাবেলার সিদ্ধান্তে উপনিত হন উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এসময় উপিস্থত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক আতাউর রহমান রাসেল, সদস্য অজিত চন্দ্র দেব প্রমুখ।
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক