editor
প্রকাশিত: 4:14 PM, November 15, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গাঁ হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তুন হস্তশিল্প, সেলাই ও বয়স্ক কোরআন প্রশিক্ষণ একাডেমির চেয়ারম্যান, লন্ডন প্রবাসী রাবেয়া তাহেরা মজিদ, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, ট্রাস্টের নির্বাহী সদস্য হারুনুর রশিদ হিরন, জাহাঙ্গীর আলম মুসিক, দিলোয়ার হোসেন, মোঃ শাহাব উদ্দিন শিহাব, ডা. সুরঞ্জিত দাশ, ট্রাস্টের কার্যকরি সদস্য আব্দুল মোমিন, মোঃ শহিদুল ইসলাম, শাকিল মাহমুদ মঈন, শাহজাহান আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ সহ ১০ সদস্য বিশিষ্ট চিকিৎসক টিম দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ১৫০০ জন সুবিধা বঞ্চিত গরীব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা করেন। রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
১৫০০ জন রোগীর মধ্য থেকে ৩০০ জন চক্ষু রোগীকে চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
১৪ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বাছাইকৃত ৩শত রোগীর চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও ছানি অপারেশন এর মাধ্যমে অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট।
উল্লেখ, জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন জেলা শহরে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক