editor

প্রকাশিত: 11:26 AM, November 19, 2023

চট্টগ্রামের রাউজান উপজেলাধীন ধূমারপাড়া আনন্দ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

চট্টগ্রামের রাউজান উপজেলাধীন ধূমারপাড়া আনন্দ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে মূলপর্ব কঠিন চীবর দানোৎসব-বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুব এর সাধারণ সম্পাদক ভদন্ত করুণাশ্রী থের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের, সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যোগাযোগ বিষয়ক সম্পাদক ভদন্ত ভদ্রিয় মহাথের।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত অনুরুদ্ধ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত সুজনানন্দ থের, ভদন্ত করুণানন্দ থের, ইউপি. সদস্য বকুল বড়ুয়া, সেচ্ছাসেবক লীগ নেতা রায়হান আহমেদ। সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষুসহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু-সংঘ। অশোক বড়ুয়া, মিল্টন বড়ুয়া ও রয়েল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত ভাষন প্রদান করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু।

পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া ও সজল কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়া, অর্থ সম্পাদক বিটু বড়ুয়া। আরো বক্তব্য রাখেন দানবীর বড়ুয়া, নিপু বড়ুয়া, কনক বড়ুয়া, সুজন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন চন্দন বড়ুয়া নান্টু।

এছাড়াও প্রথমপর্বে মধ্যম আধার মানিক সদ্ধর্মরশ্মি বিহারের অধ্যক্ষ ভদন্ত বিনয়াচার মহাথেরোর সভাপতিত্বে প্রয়াত জ্ঞাতীবর্গের পারলৌকিক শান্তি-সুখ কামনা ও গ্রামবাসীর মঙ্গল কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। ৩য় পর্বে ফানুস উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে গ্রামের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১