editor
প্রকাশিত: 5:43 PM, November 23, 2023
সাভারে বেপরোয়া সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় আফসানা আক্তার (২২) নামের এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফসানা বরিশালের আব্দুল করিমের মেয়ে। তিনি মিরপুর-১৪ নম্বরের ১১ ব্যাটলিয়ানের এপিবিএনর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আফসানা আক্তার তার স্বামীর মোটরসাইকেলে করে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে হেমায়েতপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া সেলফি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুইজনেই সড়কে ছিটকে পড়েন ও ঘটনাস্থলেই আফসানা নিহত হন। আহতাবস্থায় নিহতের স্বামীকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। তিনি এপিবিএন সদস্য। এ ঘটনায় সেলফি পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১