editor
প্রকাশিত: 1:23 PM, December 4, 2023
বন্ধ কারখানা চালু ও শ্রমিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনের মুখে মিরপুর-১৩ নম্বরের আটটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। সোমবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।
কারখানা শ্রমিক ও কর্মকর্তারা জানান, রিস্যাল এপারেলস (সারস গার্মেন্ট ভবন) কারখানায় শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যারের দাবিতে শনিবার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। সোমবার কারখানাটি ১৩/১ ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করে। বিক্ষুব্ধ শ্রমিকরা আশেপাশের কারখানা শ্রমিকদের বের করে আনার জন্য বিক্ষোভ শুরু করে।
শ্রম আইনের ১৩-এর ১ ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ঘর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান অংশিক বা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করিয়া দিতে পারিবেন এবং এরুপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাইবেন না।
সোমবার সকালে বিক্ষোভের সময় ভিশন এ্যাপারেল কারখানার গেটের বৈদ্যুতিক এলার্ম বক্সসহ গেটের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে যায়। ইট-পাটকেলের আঘাত লাগে এমবিএম, লোডস্টার ও মিড এশিয়া গার্মেন্টস কারখানা গেটে।
বন্ধ ভিশন কারখানার কিউসি ম্যানেজার এনায়েতুল্লাহ হিরা বলেন, পাশের কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ভিশন গার্মেন্টস কারখানা বন্ধ করে শ্রমিকদের বাইরে বের হয়ে আসার জন্য ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। শেষে কারখানা ছুটি ঘোষণা করা হয়, শ্রমিকরা সবাই বাইরে বের হয়ে চলে যায়।
এ সময় ড্রিম ওয়্যার লিমিটেড, লোডস্টার এপারেল, এমবিএম ফ্যাশন, ভিসন এ্যাপারেলস, মিড এশিয়া ফ্যাশনস, মন্টলি এ্যাপারেলস, জুকি গার্মেন্টসহ আশেপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকুল আলম বলেন, গত আন্দোলনে বেশকিছু শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছিল সারজ কারখানার মালিক। এ নিয়ে শ্রমিকরা কারখানা প্রশাসনের ওপর ক্ষুব্ধ ছিল। এই সব শ্রমিক কারখানায় এসে শ্রমিকদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করে। আজ কারখানা কর্তৃপক্ষ ১৩/১ ধারা মোতাবেক কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষোভ করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি শান্ত।
কারখানা বন্ধ ঘোষণার পরও আশে-পাশের সড়ক, গলিতে শ্রমিকদের অবস্থান করতে দেখা যায়। কারখানার শ্রমিকরা মমেনা বাংলানিউজকে বলেন, আমাদের বিরুদ্ধে মামলা করেছে। মজুরি বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করেছি। এখন কারো কারো বিরুদ্ধে মামলা করেছে। তারা অফিসে আসতে পারছে না। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে হবে, তাদের অফিসে কাজ করতে দিতে হবে। তারা বাইরে থাকবে, এটা চলবে না। এই জন্য আমরা সব কারখানা বন্ধ করে শ্রমিকদের বাইরে বের হতে বলেছি।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১