editor
প্রকাশিত: 10:58 AM, December 24, 2023
মানবতার শক্তিতে আস্থা রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ৫১তম বার্ষিক সাধারণ সভা।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহ্হাব (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্যরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন।
রাষ্ট্রপতি তার লিখিত বাণীতে আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সদস্য হিসাবে বাংলাদেশে বসবাসরত বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।’
প্রধানমন্ত্রী তাঁর লিখিত বাণীতে বলেন, ‘আমাদের সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমেছে এবং মৃত্যু প্রায় শূণ্যের কোটায় নেমে এসেছে। আমি আশা করি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি চিহ্নিত করে দুর্যোগপূর্ব অস্থায়ী কর্মসূচির মাধ্যমে মানবসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন মানুষের সেবায় সবসময় সরকারের পাশে থাকবে।” স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তাঁর বাণীতে বলেন, “ঝুঁকি কবলিত জনগনের জীবন-জীবিকার উন্নয়নেই শুধু নয়, সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেও কাজ করে যাচ্ছে মানবিক এই সংগঠনটি, যা সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
সভাপতির বক্তব্যে মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহ্হাব (অব.) বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সংঘাত, যুদ্ধ, সহিংসতা, বলপূর্বক স্থানান্তর ও দেশত্যাগ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় বিডিআরসিএস অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।” এসময় তিনি বাংলাদেশ সরকার কর্তৃক একটি ১০ তলা আধুনিক ভবন নির্মাণে রেড ক্রিসেন্টকে ৪৬.৯ মিলিয়ন টাকা বরাদ্দ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ আবদুছ সালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, আইএফআরসির ভারপ্রাপ্ত হেড অব ডেলিগেশন এলিয়ানা নায়ান্নেকোভা ও আইসিআরসির প্রতিনিধি ফেব্রিস এডওয়ার্ড।’
বার্ষিক সাধারণ সভায়, ২০২৪ সালের প্রস্তাবিত বাজেট, ৫০তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এসময় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, ৬৮টি ইউনিটের ডেলিগেটবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজ কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন দেশের রেড ক্রস ও রেড ক্রিসেন্ট জাতীয় সোসাইটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ এবং রেড ক্রিসেন্টের মৃত কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১