editor
প্রকাশিত: 7:02 PM, January 1, 2024
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দোষ করিনি, সে দোষে শাস্তি পেলাম। এটিকে যদি ন্যায়বিচার বলতে চান, বলুন।
সোমবার (১ জানুয়ারি) রাজধানীর পল্টনে শ্রম আদালতের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সোমবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপরই ড. ইউনূসকে ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৪ সালের প্রথম দিনে আজ আমরা আদালতে রায় শোনার জন্য এসেছিলাম। কিন্তু এসে মনটা ভরে গেলো। আমার অনেক বন্ধু-বান্ধব পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয়নি। তারা আজ এসেছেন, এ আনন্দের দিনে, যে কী রায় হয়েছে, তা দেখার জন্য। আমি খুব খুশি তাদের দেখে। বহু দিন পর তারা বিভিন্ন দেশ থেকে এসেছেন। একত্রিত হওয়ার সুযোগ পেলাম আমরা।
রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম, বন্ধু-বান্ধব মিলে সবাই একসঙ্গে ছিলাম। যে দোষ আমি করিনি, সেই দোষের ওপর শাস্তি দিল। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,