editor
প্রকাশিত: 7:48 PM, January 1, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বছরের শুরুর দিনেই শোকের ছায়া। বছরের শেষ রাতে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে ৩ বছরের ১ শিশুসহ ৫ জনের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের জলন্ধরের আমাদপুর গ্রামে।
পুলিশ সূত্রে প্রকাশ, বর্ষ বরণের রাতে মনমোহন সিং (৫৯), তাঁর স্ত্রী, ২ কন্যা এবং ৩ বছরের এক নাতনির মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির ভেতর থেকে। মনমোহনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, পরিবারের বাকি ৪ জনের মৃতদেহ ওই ঘরেরই মেঝেতে, বিছানায় ছিল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কেন এই ভয়াবহ পরিণতি?
জলন্ধর পুলিশ জানিয়েছে, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, তাতে মনমোহনের জবানীতে লেখা হয়েছে, আর্থিক সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিজে আত্মহত্যা করার আগে মনমোহন বাকি ৪ জনকে শ্বাসরোধ করে হত্যা করেন।
জানা যায়, মনমোহনের ছেলে থাকেন বিদেশে। বড় মেয়ে তাঁর শিশুকন্যাকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। বড় মেয়ের স্বামী বারবার ফোন করে ও উত্তর না পাওয়ার পর এই ঘটনা প্রকাশ্যে আসে।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,