editor
প্রকাশিত: 8:04 PM, January 1, 2024
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ড. এ কে আব্দুল মোমেন এর নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়।
জিন্দাবাজারের বিভিন্ন দোকানে দোকানে ও বিভিন্ন শপিং সেন্টার সহ পুরো জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ই জানুয়ারী সিলেট-১ আসনে জননেতা ড. এ কে আব্দুল মোমেনকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, নৌকা মার্কায় ভোট দিলে উন্নত ও স্মার্ট বাংলাদেশ উপহার পাবেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি সৈয়দ গুলজার আহমদ, রাহেল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক সাকারিয়া হোসেন সাকির, অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তিতাস, সদস্য রাজিব চক্রবর্তী, এমদাদুল হক উবেদ, মহানগর যুবলীগ নেতা, জাকারিয়া ইমরুল, শিপন খান, আব্দুল কাদির ইমন, জাকির নুর, নাবিল খান, শাওন দেব, দিলাল আহমদ, তানজিল আহমদ, খলকু আহমদ, রনি আহমদ প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,