editor

প্রকাশিত: 2:50 PM, January 2, 2024

বিশ্বনাথের ভোটাররা এতদিন নৌকার অপেক্ষায় ছিল: শফিক চৌধুরী

বিশ্বনাথের ভোটাররা এতদিন নৌকার অপেক্ষায় ছিল: শফিক চৌধুরী

2

বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্থ সময় পার করছেন নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রতিশ্রুতির বেড়াজালে মন জয় করার শেষ পর্যায়ে নির্বাচনী আমেজ। আর মাত্র ৫টি দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

7

সিলেট-২ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্ধিতায় থাকায় এ আসনে নির্বাচনের আমেজ বহুলাংশে বহমান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের কদর বেড়েছে বহুগুনে। তৃণমুল ও ত্যাগী নেতাদের মূল্যায়ন বাড়ায় বেশ উৎফুল্ল তারা। দলের পক্ষে কাজ করছেন দিনরাত। পরিশ্রমের ফলাফল দলীয় প্রার্থীর পক্ষে এনে বিজয়ের পূর্ব মহুর্ত পর্যন্ত তারা কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করছেন । তাদের সাথে আছেন প্রার্থী। ভোটার ও সমর্থকদের সমর্থন শেষ অবদী সাথে থাকলে সিলেট ২ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত বলে আওয়ামীলীগের দাবী। দলীয় প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমানকে এবার বিজয়ের মালা পরাতে তারা মাঠে আছেন এমন বক্তব্য উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের।

3

নৌকা মনোনীত প্রার্থী শফিক চৌধুরীকে নিয়ে তারা আছেন ভোটারদের পাশে পাশে। সিডিউল করে নৌকার পক্ষে পথসভা, গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচরণায় ব্যস্থ সময় পার করার দৃশ্য লক্ষণীয় সর্বত্র।

সিডিউল অনুযায়ী আজ বিশ্বনাথ ও ওসমানীনগরে একাধিক নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিতের কথা রয়েছে। নেতা কর্মীরা বিশ্বনাথ পৌর সভার বাসিয়া সেতু থেকে নতুন বাজার দিয়ে আজকের প্রচারণার কাজ শুরু করেছেন। এসময় দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময় সহ ভোট কামনার সাক্ষাতে মিলিত হন নৌকার কান্ডারী শফিকুর রহমান চৌধুরী ও দলীয় নেতৃবৃন্দ।

নির্বাচনী বিধি মোতাবেক আজ ২ জানুয়ারী মঙ্গলবার দুপুর থেকে বিশ্বনাথ পৌরসভায় নির্বাচনী প্রচারণার পূর্বে তিনি মিডিয়া কর্মীদের সাথে সাক্ষাৎকারে বলেন, উন্নয়ন বঞ্চিত এই জনপদের মানুষ এতদিন (বিশ্বনাথ ও ওসমানীনগরের ভোটাররা) নৌকা মার্কার অপেক্ষায় ছিল, এবং এখন তারা আগামী ৭ তারিখের অপেক্ষা আছেন। প্রধানমন্ত্রী দয়া করে নৌকা দিয়েছেন। ইনশাআল্লাহ ৭ তারিখের নির্বাচনে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দানের মাধ্যমে তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করবেন এবং আমাকে বিজয়ী করে দলকে এই আসনটি উপহার দেবেন।

এসময় উন্নয়নের প্রতিশ্রুতিমূলক বক্তব্যে তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে কারিগরী কলেজ, মেডিকেল কলেজ সহ যেসব উন্নয়ন থেকে জনগণ বঞ্চিত সেগুলো পুরণ করব ইনশাআল্লাহ।

3

নির্বাচনী প্রচারণায় এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ সহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমীক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এস এ

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

1
3