editor
প্রকাশিত: 1:04 PM, January 3, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ দুর্ঘটনা ঘটল আসামের গোলাঘাটে।
বুধবার (৩ জানুয়ারি) ভোরবেলায় গোলাঘাট জেলার দেরগাঁওয়ের কাছে একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে ৫জন নারী ও ১ জন নাবালক রয়েছে। গোলাঘাট জেলার দেরগাঁওয়ের বালিজানের কাছে নির্মাণাধীন ১০ নম্বর জাতীয় সড়কে ৪৫ জন যাত্রী বহনকারী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের সময় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে প্রকাশ, দুর্ঘটনায় ২ পরিবারের সবাই মারা যান। এক পরিবারের ৪ সদস্য অন্য পরিবারের ছিলেন ৫ জন। নিহতরা হলেন যথাক্রমে নবনীতা শইকিয়া (৩৪), ধ্রুবজ্যোতি বরা(১৮), প্রাচুর্য শইকিয়া (৭), জোনালি বরা শইকিয়া (৪৩), কৌশিক শইকিয়া (১৭), চিন্ময় বরা (২২), বিতোপন বরা (৪১), বুলু শইকিয়া (৪৭), রুলি শইকিয়া(৩৬), দীপ্তি শইকিয়া (১৮), মৃদুল শইকিয়া(৪০), মাধুর্য শইকিয়া(২৫), কুলুমণি শইকিয়া (৩৪), চিত্রলেখা বরা (২৬)।
পুলিশ দুর্ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জোড়হাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করা হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,