editor
প্রকাশিত: 1:34 PM, January 3, 2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে; আগামী ১৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ-২০২৪ এর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ ও ৮ তারিখ খসড়া সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ জানুয়ারি বিকাল ৪টায়।
এরপর ১০ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে; এদিন বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়ারি বিকাল ২টায়। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৪ জানুয়ারি দুপুর ১২ টা; এদিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৮ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এস এ
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,