editor

প্রকাশিত: 6:37 PM, January 3, 2024

আতিক একজন সৎ ও যোগ্য প্রার্থী, তাকে নির্বাচিত করুন: মইনুল ইসলাম আশরাফী

সিলেট-৩ আসনে লাঙ্গল প্রতীককে ইসলামী ঐক্যজোট প্রার্থীর সমর্থন

আতিক একজন সৎ ও যোগ্য প্রার্থী, তাকে নির্বাচিত করুন: মইনুল ইসলাম আশরাফী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী ক্বারী মাওলানা মইনুল ইসলাম আশরাফী বলেছেন, আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক একজন সৎ ও যোগ্য প্রার্থী। তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। এই আসনের মানুষের কল্যাণে তার মতো নির্লোভ স্বজ্জন সমাজহিতৈষী সংসদ সদস্য প্রয়োজন রয়েছে। আমি এই আসনের একজন প্রার্থী হিসেবে তাকে সমর্থন জানাচ্ছি এবং আগামী ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনে আমার দলের জনগণ সহ সর্বস্থরের মানুষের প্রতি আমার আকুল আবেদন আপনারা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিককে জয়যুক্ত করবেন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে মোগলাবাজারস্থ আতিকুর রহমান আতিকের নিজ বাড়িতে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ এর জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিককে সমর্থন জানিয়ে আয়োজিত অনাড়ম্ভর অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা মো. জাহাঙ্গীর খান এর সভাপতিত্বে ও হাসান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, মাওলানা আশরাফী একজন আল্লাহ ভীরু ব্যক্তিত্ব। তার এই সমর্থন আমাকে নির্বাচন পরিচালনায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমার বিশ্বাস তিনি এবং তার জোট লাঙ্গল প্রতীকের বিজয়ের লক্ষে কাজ করবেন এবং সিলেট-৩ আসনের মানুষের কল্যাণে সেবা করার সুযোগ দানে সচেষ্ট হবেন।

তিনি আরো বলেন, আমার ৪২ বছরের রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিলো মানুষের কল্যাণ করা। আগামী সংসদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হই, তাহলে অতীতের ন্যায় এই আসনের মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাবো। আমার বিশ্বাস আমার মাতৃভূমির জনগণ আমাকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন। আমি জানি আমার এলাকার মানুষেরা আমাকে ভালোবাসেন, যার প্রমাণ আমি অতীতে পেয়েছি। কিন্তু আমার বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছিল। এবারের নির্বাচনে সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ায় আমরা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছি। কোন ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবে না। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আলী হোসেন, মো. সামসুজ্জামান, মো. নুরুল ইসলাম, মো. ইব্রাহীম, আবুল কালাম আজাদ, খায়েস আহমদ, অলিউর রহমান মো. শরিফ, জাপা নেতা এডভোকেট মইনুল ইসলাম, ডা. আমির উদ্দিন রতন, এনামুল কবির, সাদ্দাম হোসেন, শাহীদ আলী, মুন্না আহমদ, জুয়েল আহমদ, জমির হোসেন, আলী হোসেন প্রমুখ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে ইসলামী ঐক্যজোট প্রার্থী ক্বারী মাওলানা মইনুল ইসলাম আশরাফী লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিকুর রহমান আতিককে ফুলেল শুভেচ্ছা জানান এবং আশরাফীকেও ফুলেল শুভেচ্ছা জানান আতিকুর রহমান আতিক। সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মইনুল ইসলাম আশরাফী।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,