editor
প্রকাশিত: 4:25 PM, January 6, 2024
জৈন্তাপুর সিলেট প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় নিবার্চনী যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে। কাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জৈন্তাপুরে ৪৬ ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল থেকে ভোট কেন্দ্র ওয়ারী ভোটের যাবতীয় মালামাল প্রেরণ করা হয়। নিবার্চনে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম জানিয়েছেন, নিবার্চনে ৩ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। উপজেলার ৬টি ইউনিয়নে মোবাইল টিম দায়িত্বে রয়েছে। তিনি জানান, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন সেনাবাহিনী মাঠে তৎপর থাকবে। নিবার্চনের যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নিবার্চন কর্মতর্তা মো: জাহাঙ্গীর আলম জানান, জৈন্তাপুরে ৪৬ ভোট কেন্দ্রে পুরুষ ভোটার সংখ্যা ৬৮ হাজার ৯৯ জন, মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ৮শত ৪৮ জন রয়েছেন।
নির্বাচন উপলক্ষে সকাল ৯ টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ আয়োজিত নিবার্চনে আইনশৃঙ্খরা রক্ষায় নিয়োজিত পুলিশ-আনসার ভিডিপি’র সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করে দিকে-নিদের্শনা মুলক ব্রিফিং করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার সিমুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা নিবার্চন র্কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, আইনশঙ্খলা রক্ষায় প্রতি’টি ভোট কেন্দ্রে জনগুরুত্বপূর্ন কেন্দ্র বিবেচনা করে ২/৩ জন পুলিশ এবং ৮/১০ জন করে আনসার-ভিডিপি’র সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি উৎসব মূখর পরিবেশ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনে সকল ভোটারদের প্রতি আহবান জানান।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট