editor

প্রকাশিত: 6:33 PM, January 6, 2024

নাশকতা করতে চাইলে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা: বিএমপি কমিশনার

নাশকতা করতে চাইলে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা: বিএমপি কমিশনার

নাশকতা করার পরিকল্পনাকারীদের সতর্ক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেছেন-নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত। কেউ যদি নাশকতা করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সেই সক্ষমতা বরিশাল মেট্রোপলিটন পুলিশের আছে।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে ডমিনেশন পেট্রোল পরিচালনা শেষে বরিশাল নগরের আমতলা মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় পুলিশ কমিশনার আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা বরিশাল শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেশন পেট্রোল পরিচালনা করলাম। এর মাধ্যমে আমরা ভোটারদের মেসেজ দিচ্ছি যে-পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং ভোট দেওয়ার মতো পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

তিনি বলেন, আগামীদিন যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে দল-মত নির্বিশেষ প্রত্যেকটি ভোটার ভোট দিতে পারবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। এরই মধ্যে আমাদের ১৯৯টির অধিকাংশ সেন্টারেই ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে এবং সবকিছু আমাদের কন্ট্রোলে আছে এমন রিপোর্টও সেখান থেকে এসেছে। আশা করি আগামীদিন একটি সুষ্ঠু সুন্দর এবং ভালো একটি নির্বাচন করতে পারবো।

তিনি বলেন, সারাদেশে ছোট-খাট কিছু ঘটনা ঘটলেও আমাদের বরিশাল মহানগরীতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা আমরা ঘটতে দেইনি। আমাদের যে প্রস্তুতি আছে আর যেভাবে কাজ করছি তাতে এটা (নাশকতা) আর সম্ভবও না। কারণ আমরা প্রতিটি ভোট সেন্টারকে আগেই নিরাপত্তার চাদরে আবদ্ধ করে রেখেছি। স্থানীয় নাইটগার্ড ও দফাদার-চৌকিদারদের সমন্বয়ে আমরা পাহারা দিয়েছিলাম। সেটার আমরা রেজাল্ট পেয়েছি। সুতরাং আমাদের মনে হয় ভোট সেন্টারগুলো এখন সুরক্ষিত আছে। আর আজ রাতে আমাদের ফোর্স থাকবে তাই ভোট সেন্টার নিয়ে টেনশন নেই। তবে এখনও যেহেতু নাশকতা করার পরিকল্পনা আছে, তাই আমি তাদের বলতে চাই নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত।

তিনি বলেন, আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাদা এবং পোশাকে ১ হাজার ৪৫০ জন ফোর্স মোতায়েন করা হয়েছে। এর বাইরে আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী আছে। সবার সঙ্গে সুন্দর সমন্বয় হয়েছে, যার প্রতিফলন এরই মধ্যে সবাই দেখেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতায় গোটা বরিশাল-৫(সদর) আসনের ১৭৬টি কেন্দ্রসহ বরিশাল-৩ আসনের বাবুগঞ্জের ২৩টি কেন্দ্র রয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট