editor
প্রকাশিত: 11:05 AM, January 7, 2024
চট্টগ্রামে চান্দগাঁওয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড়ে শরফত উল্লাহ পেট্রল পাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এলাকাটি চট্টগ্রাম-৮ আসনের সংসদীয় এলাকা।
স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ সড়কে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালান বিএনপির নেতাকর্মীরা।
এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে লাঠি চার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ অলিগলিতে অভিযান চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়কে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা টহল জোরদার করেছে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, এ মুহূর্তে এলাকাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে আছে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট