editor
প্রকাশিত: 1:45 PM, January 7, 2024
হবিগঞ্জে নির্বাচন অফিস প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও দু’টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত বিচ্ছিন্ন এসব ঘটনায় জেলা শহরে আতঙ্ক দেখা দেয়। এরপর থেকে পুলিশের বাড়তি টহল দেখা যাচ্ছে।
সন্ধ্যায় হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকায় অবস্থিত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা।
পরে শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিকাণ্ড এবং ককটেল বিস্ফোরণ করে যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা। একই সময়ে পইল রোডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। জেলা শহরের তিনকোনা পুকুরপাড় এবং উমেদনগর এলাকায়ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ঘটনা জানতে পেরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এসব ঘটনার সময় শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করছে। এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট