editor
প্রকাশিত: 4:43 PM, January 7, 2024
ফেনী-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
এ নিয়ে তার সঙ্গে লাঙ্গল প্রতীকের প্রাথী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থকদের হাতাহাতি হয়েছে বলেও জানান স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ।
রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও নানা অনিয়মের দায়ে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে ফুলগাজী উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ।
দুপুরের দিকে ফেনীর সোনাগাজীর হাজী সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের বাধা ও জাল ভোট দেওয়ায় ভোটগ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং অফিসার।
অন্যদিকে ফেনীর সোনাগাজীতে উত্তর চর মজলিশপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে ১১ জন নারী ও পুরুষকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফেনী-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ জানান, ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ নিয়ে তার সঙ্গে লাঙ্গল প্রতীকের প্রাথী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থকদের হাতাহাতি হয়েছে।
ফেনীর ৩টি আসনে ভোটার রয়েছে ১২ লাখ ৪৬ হাজার ১২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩৮ হাজার ২৮৫ জন, নারী ভোটার ৬ লাখ ২ হাজার ৪৭১ জন।
ভোটারের জন্য ৩৯৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩৩৯টি সাধারণ আর ৬০টির বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনী মাঠে রয়েছে ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার ভিডিপি ৪ হাজার ৮৬৮ জন, র্যাব ৮০ জন, বিজিবি ১০ প্লাটুন, সেনাবাহিনীর ৩৫০ জন, পুলিশের ১১৫০ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত রয়েছে। ভোটগ্রহণে কর্মকর্তা নিয়োজিত আছেন ৮ হাজার ১৬৮ জন।
ফেনী-১ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ১০৭টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে পরশুরাম উপজেলায় ২৬টি, ছাগলনাইয়াতে ৫৪টি ও ফুলগাজীতে ২৭টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। ফেনী-২ আসনে (সদর উপজেলা) ১৪০টি কেন্দ্রের মধ্যে ১৩৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে।
ফেনী-৩ আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৯৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে সোনাগাজী উপজেলার ৭২টি কেন্দ্রের সবগুলোই গুরুত্বপূর্ণ। এছাড়া দাগনভূঞা উপজেলার ২৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ রয়েছে।
এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৬ জন প্রার্থী, ফেনী-২ আসনে ৮ জন প্রার্থী এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট