editor

প্রকাশিত: 11:20 AM, January 8, 2024

সিলেট-৪-আসনে ৭ম বারের মত ইমরান আহমদ বিজয়ী

জৈন্তাপুরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন

সিলেট-৪-আসনে ৭ম বারের মত ইমরান আহমদ বিজয়ী

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

৭ জানুয়ারি-২০২৪ইং, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের ভোট গ্রহন শেষ রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স’র কন্ট্রোল রুমের নিবার্চনী ফলাফল ঘোষনা কেন্দ্র থেকে উপজেলার ৪৬টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।

তিনি আনুষ্ঠানিক ভাবে নিবার্চনের ফলাফল ঘোষনা করেন। নিবার্চনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (নৌকা) প্রতীকে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৯শত ৮৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন থেকে সরে দাঁরানো তৃণমূল বিএনপির প্রার্থী মো: আবুল হোসেন (সোনালী আঁশ) প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার ২শত ২৩ ভোট এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো: নাজিম উদ্দিন কামরান (মিনার) প্রতীকে তিনি পান ১হাজার ১শত ১২ ভোট। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯ শত ৪৮ জন।

উপজেলা নিবার্চন অফিসার মো: জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নিবার্চনে ভোটারধিকার প্রয়োগ করেছেন ৬২ হাজার ৩ শত ২৯ জন। বৈধ ভোট ৬১ হাজার ৩ শত ২২জন। বাতিল ভোট ১ হাজার ৭ টি । উপজেলায় ৪৭.২৫ % ভোট কাস্টিং হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, ৮৩ টি ভোট সেন্টারে নৌকা প্রতীকে ইমরান আহমদ ৯২ হাজার ৯শত ১৯ ভোট পান। সোনালী আশঁ প্রতীকে মো: আবুল হোসেন ১ হাজার ৭শত ৬৩ ভোট পেয়েছেন, মিনার প্রতীকে মো: নাজিম উদ্দিন কামরান পান ১ হাজার ৩ শত ৮০ ভোট। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৪ শত ৫৫ জন। কাস্টিং ভোট ৯৭ হাজার ৩ শত ৭৭। বৈধ ভোট ৯৬ হাজার ৬২ এবং বাতিল ভোট ১ হাজার ৩ শত ১৫।

কোম্পানীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, উপজেলার ৪০টি ভোট সেন্টারে নৌকা প্রতীক ইমরান আহমদ ৫৫ হাজার ১শত ৯১ ভোট পান, সোনালী আশঁ প্রতীকে মো: আবুল হোসেন ১ হাজার ৩৫ ভোট পেয়েছেন। মিনার প্রতীক মো: নাজিম উদ্দিন কামরান ৫ শত ৬০ ভোট পান। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭শত ১৮ জন। কাস্টিং ভোট হয়েছে ৫৭ হাজার ৪ শত ২৭। বৈধ ভোট ৫৬ হাজার ৭ শত ৭৬ জন। বাতিল ভোট ৬ শত ৫১টি । তিন উপজেলার সংযুক্ত ফলাফলে ইমরান আহমদ নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ২ লাখ ৭ হাজার ৯৭। মো: আবুল হোসেন সোনালী আশঁ প্রতীকে প্রাপ্ত ভোট ৪ হাজার ১১টি। মো: নাজিম উদ্দিন কামরান প্রাপ্ত ভোট ৩ হাজার ৫২। দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিপুল ভোটে ইমরান আহমদ ৭ম বারের মত সিলেট-৪ আসনে জাতীয় সংসদ সদস্য হিসাবে বে-সরকারি ভাবে তিনি নিবার্চিত হয়েছেন।

এদিকে দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন কালে দেখা গেছে এবং সেন্টারের প্রিসাইডিং কর্মকর্তাগণ জানান, নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যা ছিল কম। ভোট কেন্দ্রগুলোতে কোন সহিংসতা বা অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। নারী-পুরুষ ভোটারা শান্তিপূর্ণভাবে তাদের ভোটারধিকার প্রয়োগ করেন।

সকাল সাড়ে ৮টায় মোকামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও তাহার সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রে-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমদ সহ পরিবারের অন্যান্য সদস্যগণ।

জৈন্তাপুর মডেল থানান অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, নিবার্চনে উপজেলার কোথায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন করা হয়েছে। নিবার্চনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা তৎপর ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম জানান, নিবার্চনে ৩ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৬টি ইউনিয়নে মোবাইল টিমের টহল অব্যাহত ছিল। তিনি শান্তিপূর্ণ ভাবে উপজেলার ৪৬ টি কেন্দ্রে ভোট গ্রহন কার্যক্রম সম্পন্ন হওয়ার জৈন্তাপুর বাসি সহ নিবার্চনী কাজে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট