editor
প্রকাশিত: 11:29 AM, January 8, 2024
কানাইঘাট প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে কেন্দ্র ভিত্তিক ফলাফলের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (কেটলি) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার ১৫৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী (কেটলি) প্রতীক নিয়ে ৪৭১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ (নৌকা) প্রতীক নিয়ে ৩২৯৭৩ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীকে ১৪১৮০ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে দু’একটি বিচ্ছিহ্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিন অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে কম। সকাল থেকে ভোট সেন্টারগুলো ছিল একেবারে ফাঁকা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট প্রদান করেন।
প্রাপ্ত ফলাফলে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, সিলেট-৫ আসনে শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাকে বিপুল ভোটে বিজয়ী করায় কানাইঘাট-জকিগঞ্জবাসীকে মোবারকবাদ ও অভিনন্দন জানান। তবে পরাজিত আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা অপর স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির গত কয়েকদিন থেকে তাদের সমর্থকদের নানাভাবে হয়রানীর অভিযোগ তুলেছিলেন। তবে ভোট নিয়ে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসজ্ঞত যে, সিলেট-৫ আসন থেকে মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট