editor

প্রকাশিত: 3:11 PM, January 8, 2024

কারো সন্দেহ হলে চ্যালেঞ্জ করতে পারে: সিইসি

নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮%

কারো সন্দেহ হলে চ্যালেঞ্জ করতে পারে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার দুপুরে জাপান রাষ্ট্রদূত ও দেশটির পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

যেখানে বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছিল ২৭ শতাংশ সেখানে শেষ ঘন্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে। অস্বাভাবিক ফল নিয়ে নানা মহলে সমালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সিইসির কাছে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেয়া হয় সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়। এখন যেটি দাঁড়িয়েছে সেটি হলো ৪১.৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে বলে জানান তিনি।

সিইসি আরও বলেন, যদি মনে করেন বাড়িয়ে দেয়া হয়েছে তাহলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমাদের অসততাকে চ্যালেঞ্জ করেন। যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।

এর আগে গতকাল বিকাল ৩টার ব্রিফিংয়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে বিকাল ৫টার দিকে শেষ ব্রিফিংয়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান সিইসি। শেষ ঘন্টায় অস্বাভাবিক ভোট পড়া নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে।

এদিকে জাপান রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, উনারা আমাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা। ওরা একটা রিপোর্ট দিবে বলে জানিয়েছে। সিইসি বলেন, ভোট পর্যবেক্ষণ করে তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন ১৫-১৬টা কেন্দ্র দেখেছেন। সুশৃংখল যে নির্বাচনটা হয়েছে এটির ভুয়সী প্রশংসা করেছেন। ওরা বিশ্বাস করে নির্বাচনটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত।

এর আগে জাপান পর্যবেক্ষক বলেন, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এখন দেশে গিয়ে সরকারের কাছে রিপোর্ট দেয়া হবে। পরবর্তীতে রিপোর্ট প্রকাশ করা হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট