editor
প্রকাশিত: 8:37 PM, January 8, 2024
কানাইঘাট প্রতিনিধি :: আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রাম নিবাসী সিলেটের সিনিয়র সাংবাদিক এম.এ হান্নানের ছোট ভাই হাফিজ আব্দুল মন্নান।
পারিবারিক সূত্রে জানা যায়, দুবাই এর একটি মসজিদে ইমাম হাফিজ আব্দুল মন্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে গতকাল সোমবার বাংলাদেশ সময় সকল ১১টায় তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন, হাফিজ আব্দুল মন্নান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নানিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে দুবাইতে বসবাস করতেন হাফিজ আব্দুল মন্নান। দুবাই শহরের একটি বড় মসজিদে সরকারি ভাবে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
হাফিজ আব্দুল মন্নানের বড় ভাই কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ তিনি সহ পরিবারের লোকজন জানতে পারেন। তার ভাই দীর্ঘদিন থেকে দুবাই শহরের একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে হাফিজ আব্দুল মন্নানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ ক্লাব নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট