editor
প্রকাশিত: 3:41 PM, January 9, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি। গাড়ির ভেতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দম্পতির। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জানুয়ারি)। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ভাদুতলার বুড়িশোলের জঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই হয়ে যায় ওই প্রাইভেট কার। প্রাইভেট কারের মধ্যে থাকা দম্পতির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তবে বাস চালকের তৎপরতাই যাত্রীদের ছোটখাটো আঘাত লাগলেও তেমন কোনও বড়ো দুর্ঘটনা ঘটেনি। বাসটি মেদিনীপুর থেকে পিড়াকাটার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি প্রাইভেট কার আসছিল। কিছু বোঝার আগেই মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কার ও বাসের।
সংঘর্ষে প্রাইভেট কারটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ভেতরে থাকা প্রদীপ রায় (৬২), ও স্বপ্না রায় (৫৫)। ওই দম্পতি মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ডে বসবাস করতেন। প্রদীপ রায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী। প্রতিদিনের মত তিনি পিড়াকাটা গ্রামীণ ব্যাংকে কর্মরত তাঁর স্ত্রীকে কর্মস্থল থেকে নিয়ে আসেছিলেন। পথের মধ্যে বুড়িশোলের জঙ্গলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট