editor

প্রকাশিত: 4:00 PM, January 9, 2024

ব্র্যাক ব্যাংকের সেবায় যুক্ত হলো বেস্ট হোল্ডিং ও লা মেরিডিয়ান

ব্র্যাক ব্যাংকের সেবায় যুক্ত হলো বেস্ট হোল্ডিং ও লা মেরিডিয়ান

8

বেস্ট হোল্ডিং লিমিটেড (বিএইচএল) এবং এর অঙ্গ প্রতিষ্ঠান লা মেরিডিয়েন ঢাকা-এর সঙ্গে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩ জানুয়ারি লা মেরিডিয়ান ঢাকায় এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় লা মেরিডিয়ান ঢাকাসহ বিএইচএল গ্রুপের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের কর্মীরা ব্র্যাক ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

3

সেবাগুলোর মধ্যে রয়েছে-পারসোনালাইজড স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রতিযোগিতামূলক রেটে ঋণ-সুবিধা এবং ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) ও এফডি (ফিক্সড ডিপোজিট)- এর মতো আকর্ষণীয় সব ডিপোজিট স্কিম।

2

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং বেস্ট হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাসান আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সময় অনুষ্ঠানে বিএইচএল ও লা মেরিডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর তাসনুভা ইসলাম; ফাইন্যান্স অ্যাডভাইজার এ. বি. এম. আব্দুল্লাহ; অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব গ্রুপ এইচআর এ. বি. এম. ইখতিয়ার হোসেন; হোটেল ম্যানেজার কারিন জংম্যান; ডিরেক্টর অব ফাইন্যান্স মুহাম্মাদ মহসিন; ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং জুবায়ের চৌধুরী; ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস ইমামুল হকসহ আরও অনেকে।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড এ. কে. এম. তারেক; হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম; রিজিওনাল হেড তানভির রহমান; ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড আরিফ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

6

এস এ

6

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

5 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

2 ​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 2 রবিবার (৩০ আগস্ট)

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

2 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

7 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। 5 শুক্রবার এ উপলক্ষে বড়বাজার

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

3 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

5 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 7

1
2