editor
প্রকাশিত: 5:42 PM, January 9, 2024
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৪ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ জানুয়ারি) সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. বাহাউদ্দিন বাহার, মোহাম্মদ আমিনূর রশীদ এডভোকেট।
নির্বাচনে সভাপতি পদে মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট ও সমর বিজয় সী শেখর এডভোকেট, সহ সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, মোহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট, যুগ্ম সম্পাদক পদে কাউছার আহমদ চৌধুরী এডভোকেট, মো. মশহুদ আহমদ চৌধুরী মহসিন, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ এডভোকেট, সমাজ কল্যাণ সম্পাদক পদে আয়কর আইনজীবী মো. জহিরুল ইসলাম রিপন, সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আনসার হোসেইন, কার্যনির্বাহী সদস্য পদে আয়কর আইনজীবী মো. সুলেমান হোসেন খান, মো. হাসনু চৌধুরী, মো. রফিকুল হক এডভোকেট, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, আলী আহমদ এডভোকেট, মো. সফিকুল ইসলাম এডভোকেট, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, মো. আবুল ফজল এডভোকেট মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী ১১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১২ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১৪ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার, ১৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট