editor
প্রকাশিত: 11:44 AM, January 10, 2024
চলতি বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা নিয়ে ইতোমধ্যে হইচই শুরু হয়ে গেছে। এই আয়োজনের গ্ল্যামার এতটাই যে—যারা পুরস্কার পান তাদের বাইরেও এটি নিয়ে আগ্রহ তৈরি হয়। ২০২৪ সালের জন্য গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
এই উত্তেজনার নেপথ্যে অনুষ্ঠানের উপস্থাপক ও বিজয়ীদের দেওয়া পুরস্কারের ব্যাগ। তাদের হাতে যে ব্যাগ তুলে দেওয়া হয়, তা নিয়েই তৈরি হয় কৌতূহল। কী থাকতে পারে রহস্যময় ব্যাগে!
এদিকে বিলাসবহুল লাইফস্টাইল ম্যাগাজিন রব রিপোর্টের উপর এই অসামান্য উপহার ব্যাগগুলো সাজানোর দায়িত্ব পড়েছে।
তথ্য অনুযায়ী, এই বিস্ময়ে ভরা ব্যাগে রয়েছে ৫০০ ডলারের তেকিলা, ৫০০ ডলারের ক্যাভিয়ার রুজ, ৪ হাজা ডলার মূল্যের স্কিনকেয়ার প্রোডাক্ট, মেটিয়ের ব্র্যান্ডের বাদামি সুয়েড ব্যাগ, যার দাম ৬০০ ডলার, পারফিউমহেডের ৪৫০ ডলারের সুগন্ধি।
এছাড়াও ব্যাগগুলোতে প্রাইভেট জেটে ভ্রমণের সুযোগ থেকে শুরু করে একজন সেলিব্রেটি ট্যাটু শিল্পীর থেকে বেশ কয়েকটি সেশন পর্যন্ত নিতে পারবেন বিজয়ীরা। এই উপহার ব্যাগগুলো এমনভাবেই সাজানো হয়েছে যাতে সবরকম মানুষকেই ভীষণভাবে আনন্দের অভিজ্ঞতা উপহার দেওয়া যায়।
ফ্রান্সের বার্গেন্ডিতে দুই রাত, ইন্দোনেশিয়ায় সেলেস্তিয়া ফিনিস ইয়াটে প্রায় পাঁচ দিনের মতো থাকার সুযোগ মিলবে। এছাড়াও আয়ারল্যান্ডের মতো জায়গায় ফাইভ স্টার হোটেলে থাকার সুযোগ করে দিয়েছে এই পুরস্কার।
বিশ্বের সবচেয়ে দামি ওয়াইন, লিবার প্যাটারের ছয়টি বোতল থাকবে উপহার হিসেবে। যার মূল্য প্রায় ১৯৪ ডলার। মাত্র ছয়জন পাবেন এই পুরস্কার। পাঁচজন বিজয়ী পাবেন ওপি ওয়ে স্নিকার ব্র্যান্ডের কাস্টমাইজ করা জুতো। জেনিথ ব্যান্ডের লাক্সারি গাড়িও থাকবে সেই তালিকায়। আবার আমেরিকার সেরা কুকের কাছে কিছু ঐতিহ্যবাহী কাজ শেখার সুযোগও থাকবে কারও কারও ভাগ্যে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট