editor
প্রকাশিত: 12:36 PM, January 10, 2024
লাখাই প্রতিনিধি :: অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করেন হবিগঞ্জের লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তার এক হাতে সিগারেট ধরে অন্য হাতে ফাইল সই করার ছবি পাওয়া গেছে।
জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। জরিমানার বিধান রাখা হয়েছে এ জন্য। এছাড়া যানবাহন, জনসমাগম স্থল এবং সরকারি- বেসরকারি অফিসে ধূমপান নিষিদ্ধ।
সরকার ধূমপান রোধে আইন প্রণয়ন করলেও সরকারি অফিসে বসেই চলছে আয়েশি ধূমপান।
লাখাই উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন। প্রায়ই তার এক থাকে হাতে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে অফিসের বড় কর্মকর্তা হিসেবে বীরদর্পে অফিসে বসেই ধূমপান করেন তিনি।
সম্প্রতি অফিসে বসে তার ধূমপান করার একটি ছবি পাওয়া গেছে। ধূমপানের দুর্গন্ধে তার কক্ষে অনেকেই ঢুকতে চান না।
নাম প্রকাশের অনিচ্ছুক একব্যাক্তি বলেন, আমারা বিভিন্ন কাজে প্রায়ই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান আমাদের উপজেলা প্রকৌশলী । দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।
স্বরজমিনে দেখা গেছে এ জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস কক্ষটিতে প্রচুর সিগারেটের দুর্গন্ধ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন আপনাদের যদি অসুবিধা হয় আপনারা বাড়ে বসে পরে আসুন, আফিস থেকে বেড় হয়ে যান, আমি সিগারেট খেয়েছি।
অফিসে বসে প্রকাশ্যে ধূমপান অপরাধ কি না? -এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দেননি।
এ বিষয়ে এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সাথে এ ব্যাপারে আলাপ করলে তিনি জানান আমি ডেকে এনে তাকে বলবো।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট