editor
প্রকাশিত: 5:06 PM, January 10, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কনকনে ঠান্ডা থাকে বাঁচতে কয়লার উনুন জ্বালিয়ে একসঙ্গে ঘুমোতে গিয়েছিলেন পরিবারের ৭ সদস্য। পরের দিন ৫ জনের মৃত উদ্ধার করেছে পুলিশ। বাকি ২ জনের শারীরিক অবস্থা সংকটজনক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের অমরোহা জেলায়।
সোমবার (৮ জানুয়ারি) রাতে উনুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন ৭ জন। মঙ্গলবার (৯ জানুয়ারি ) সন্ধ্যা পর্যন্ত ঘর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে ৭ জনকে অচৈতন্য অবস্থায় দেখে পুলিশকে খবর দেন তাঁরা। ওই পরিবারের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃতেরা হল সোনম(১৯), ওয়ারিস (১৭), মেহেক (১৬), জাইদ (১৫) এবং মাহি (১২)।
পুলিশের প্রাথমিক অনুমান, বন্ধ ঘরে উনুন জ্বালানোর ফলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। কয়লা থেকে নিগর্ত ক্ষতিকর গ্যাসে ঘর ভরে যাওয়ায় ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট