editor
প্রকাশিত: 5:36 PM, January 10, 2024
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের ঝেরঝেরিপাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি বলেন, আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেফতার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা। একমাস কারাবারণ করে তিনি জামিনে মুক্ত পান। এ মুক্তির ৭ মাসের মাথায় ফের গ্রেফতার হলেন খান জামাল।
২০২১ সালের ২১ আগস্ট সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওইসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ খান জামাল।
দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজপথে নবউদ্যমে নামেন খান জামাল। সরকারবিরোধী কেন্দ্রঘোষিত সকল কর্মসূচিতে তিনি ছিলেন অগ্রভাগে। বিগত আন্দোলনে বিএনপির সিলেটের শীর্ষ নেতৃবৃন্দের ‘নিষ্ক্রিয়তারও’ সমালোচনা করেন তিনি। এ বিষয়ে একাধিকবার খান জামাল তার ফেসবুক আইডিতে সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেন। বিষয়টি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের প্রশংসা কুড়ায়।
বুধবার গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, আদালতের মাধ্যমে আব্দুল আহাদ খান জামালকে কারাগারে প্রেরণ করা হবে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট