editor
প্রকাশিত: 1:28 PM, January 11, 2024
ডিজিটাল লেনদেনে সিটি ব্যাংক ও আমারপের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক এ চুক্তি স্বাক্ষর হয়। আমারপে দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ফিনটেক কোম্পানি যারা দেশের এসএমই এবং অন্যান্য কোম্পানিকে পেমেন্ট গেটওয়ে সল্যুশন প্রদান করে থাকে।
এই চুক্তির আওতায় সিটি ব্যাংক তার ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম সিটিলাইভের মাধ্যমে গ্রাহকদের অনলাইন ডিজিটাল কালেকশন এবং আমারপের অর্থ প্রদানে সুবিধা দেবে।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং আমারপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা এ এম ইশতিয়াক সারোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ইভিপি অ্যান্ড হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহ্সিন হক, আমারপের চিফ অপারেটিং অফিসার আবদুল মুকতাদির আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট