editor

প্রকাশিত: 6:21 PM, January 11, 2024

অসহান মানুষের জীবনমানের উন্নয়নে বিএমবিএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: আলহাজ্ব মনির আহমদ

গরীব ও অসহায় মহিলাদের মধ্যে বিএমবিএফ এর সেলাই মেশিন বিতরণ

অসহান মানুষের জীবনমানের উন্নয়নে বিএমবিএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে: আলহাজ্ব মনির আহমদ

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ও মানবাধিকার নেতা আলহাজ্ব মনির আহমদ বলেছেন, অসহান মানুষের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনকর্মে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়াতে তারা বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গরীব ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে যাচ্ছেন। সেলাই মেশিন ব্যবহার করে একজন নারী পরিবারের সদস্যদের কাপড় সেলাই করার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারবেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের দারিদ্র্যতা ঘুচিয়ে সাবলম্বী করে তুলতে বিএমবিএফ এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার বিশ^াস এসব সেলাই মেশিন তাদের জীবনমান উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে স্ব-নির্ভরতার লক্ষে গরীব ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিএমবিএফ সিলেট বিভাগ এর সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট বিভাগ এর সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তৈমুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াহহিয়া, কানাডা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব, সিলেট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম এ মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধল উন্নয়ন সংসদের সভাপতি খালেদ মিয়া, মো. ইউসুফ সেলু, রুহিন চৌধুরী ফরহাদ, শ্যামল চৌধুরী, সিলেট বিভাগীয় মহিলা সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, আবু তাহের, আব্দুস ওয়াদুদ, আখলাক হোসেন প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট