editor
প্রকাশিত: 6:33 PM, January 11, 2024
সুজন চক্রবর্তী, আসাম(ভারত) প্রতিনিধি :: ফের গােলাগুলিতে অশান্ত হয়ে পড়েছে ভারতের মণিপুর রাজ্য। এবার দফায় দফায় গোলাগুলি ঘটনা সংগঠিত হয়েছে বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার সীমান্তবর্তী গ্রামে। গোলাগুলির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ওইনাম রোমেন মেইতি (৪৫), আহানথেম দারা মেইতি (৫৬), থৌদাম ইবোমচা মেইতি (৫৩) এবং থৌদাম আনন্দ মেইতি (২৭) বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া শতাধিক বাসিন্দাকে অন্যত্র স্থানান্তর করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) বিষ্ণুপুরের কুম্বি থানা সূত্রে প্রকাশ, বুধবার (১০ জানুয়ারি) বিকাল প্রায় সাড়ে ৩টায় মণিপুরে সহিংসতার আরেকটি ঘটনা সংগঠিত হয়েছে চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার সীমান্তবর্তী হাওতাক ফাইলেন গ্রামে। দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বন্দুক যুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। বিষ্ণুপুর জেলার অন্তগর্ত হাওতাক ফাইলেন গ্রামে মেইতৈ জনগোষ্ঠী অধ্যুষিত। গ্রামটি বিষ্ণুপুর জেলা সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। তাঁরা শূণ্যে গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে গ্রামের শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট