editor
প্রকাশিত: 1:17 PM, January 13, 2024
উৎফল বড়ুয়া :: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে গোলাম এহিয়া চৌধুরী সুহেল পুণনির্বাচিত হয়েছেন।
শুক্রবার ভোরে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরআগে বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ সম্পন্ন হয়।
রাতভর ভোটগণনা শেষে শুক্রবার ভোর ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সামসুল হক পান ৫৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বি জুবায়ের বখন জুবের পান ৩৮২ ভোট।
এই দুজনই টানা দ্বিতীয়বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এছাড়া মো. জালাল উদ্দিন ৯০০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. নুরুল আমিন ৬৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, মো. সালেহ আহমদ (হীরা) ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মাছুম আহমদ এডভোকেট ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. সাইফুর রহমান খন্দকার (রানা) ৭৪১ ভোট পেয়ে , মোহাম্মদ কাদির আহমেদ ৯৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক, মো. মেহেদী হাসান সজল ৭১৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক, মো. মোজাক্কির হোসেন ৮৮১ ভোট, মো. ওয়াজিহুদ্দিন তারিক ৮৭২ ভোট, মো. বদরুল আলম শিপন ৭৭৮ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া এম. আব্দুল করিম আকবরী ও জামিল আহমদ সহকারী নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার পদে কোন প্রার্থী ছিলেন না।
সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯০১ ভোট, মো. আখতার হোসেন খান ৯৫৮ ভোট, মো. আনোয়ার হোসেন ৭৯১ ভোট, মো. আব্দুল ওদুদ ৯৫৭ ভোট, মো. আব্দুল মালিক ৯৮৩ ভোট, আশিক উদ্দিন ৯০৩ ভোট, মো. ওবায়দুর রহমান ৯০৪ ভোট, মো. গিয়াস উদ্দিন ৯৩৮ ভোট, নোমান মাহমুদ ৮৭১ ভোট, রাজ উদ্দিন ৯৫৯ ভোট এবং সন্ধ্যা লক্ষী দে ৭৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় চলে ভোটগ্রহণ। সমিতির ১৭৮৯ জন ভোটারের মধ্যে ১৪২৯ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৪০ জন।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট