editor
প্রকাশিত: 1:57 PM, January 13, 2024
একদফা দাবিতে সরকারের পতনের পরবর্তী আন্দোলনের ধারা ঠিক করছে বিএনপি। এজন্য দলটির নেতৃবৃন্দরা প্রায় প্রতিদিনই বৈঠক করছেন। পরবর্তীতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করবে দলটি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান।
নতুন কর্মসূচির প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, আমাদের নেত্রীবৃন্দ প্রতিদিন প্রায় বসছেন। কর্মসূচি ঠিক করে তারা জানাবেন। আর আমরা কর্মসূচি ও আন্দোলনের মধ্যে আছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কি আন্দোলন প্রত্যাহার করেছি? আন্দোলনে আমাদের নতুন কর্মসূচি প্রণয়ন, আবার নতুন কী কর্মসূচি আসবে, ৭ই জানুয়ারি পর্যন্ত এক ধারায় হয়েছে, এখন আমরা কোন ধারায় আন্দোলনে যাবো, আমাদের সঙ্গে আরো দল রয়েছে- তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। কথা বলার পরে একটা কর্মসূচি ঠিক হয়। সেভাবেই আমাদের কর্মসূচি যাচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আন্দোলনের পরিপূর্ণতায় স্রোত আমরা যত বয়ে দিবো, স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা (সরকার) পরাজিত হবে। আর কখন পরিস্থিতি হবে, সেটা বলা যায় না।
শুধু একটা বলা যায়, জনগণের আন্দোলন যদি আদর্শ, ন্যায় ও গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যাবে না। এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড। এখানে জনগণ পরাজিত না। অপশক্তি কিছুদিন বাঁধা দিয়ে রাখতে পারে। কিন্তু তার স্রোতকে আটকে রাখা যাবে না। কোন না কোন দিক থেকে এটা প্রতিহত করে এগোবে।
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তামাশার নির্বাচন। এটা কোন সরকার না। কিসের মহাযাত্রা, কী হবে। ওটা সরকারের মরণযাত্রা তারা (আওয়ামী লীগ) করছে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট