editor
প্রকাশিত: 4:08 PM, January 13, 2024
বাংলাদেশের হয়ে ২য় খেলো ইন্ডিয়া খেলো ওপেন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ অংশগ্রহণ করে কুমিতে -৬৫ (ফাইট) করে স্বর্ণপদক পদক ও কাতায় ব্রাঞ্চ পদক অর্জন করেছেন বাংলাদেশের কারাতে খেলোয়ার মো. আরিফ উদ্দিন ওলি।
শিতো রিউ কারাতে ডো ফেডারেশন ও কারাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে গত (৬ জানুয়ারি) বিকা ব্যাঙ্গুয়েটস (ফোরাম রঙ্গোলি মল), বেলুর মাঠ ও হাওড়ে উক্ত কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ পদক অর্জন করেন তিনি।
কারাতে প্রশিক্ষক শিহান এইচ.এম.এন.সি রানা বলেন, মো. আরিফ উদ্দিন ওলির মতো প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চাই। যাতে করে তারা বিশ্বের দরবারে তাদের প্রতিভাবান তুলে ধরতে পারেন।
শনিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মো. আরিফ উদ্দিন ওলি বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে ২য় খেলো ইন্ডিয়া খেলো ওপেন আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায়-২০২৪ এ বাংলাদেশের হয়ে কুমিতে -৬৫ (ফাইট) করে স্বর্ণপদক পদক ও কাতায় ব্রাঞ্চ পদক অর্জন করেছি। এই অর্জন শুধু আমার নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষের। বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমি ইন্ডিয়ার কলতার কারাতে মঞ্চে তুলে ধরতে পেরে আমি আনন্দিত। আর এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরতে আমি সবসময় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। আমার বিশ্বাস ছিল আমি একদিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পদক অর্জন করব। সকলের সমন্বিত প্রচেষ্টা ও দোয়ায় আমি সফল হয়েছি।
এছাড়াও মো. আরিফ উদ্দিন ওলি টপ অব দ্যা বাংলাদেশ সিলেকশন ফর লাতিন আমেরিকা প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশীপ কলম্বিয়া ২০২২ প্রতিযোগিতায় ৫৫ কেজি ওজন শ্রেণিতে তিনি চ্যাম্পিয়ন হন ও আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতায়-২০২৩ এ পদক অর্জন করেন। তিনি উশু সহ বিভিন্ন ইভেন্টে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পদক অর্জন করেন।
তিনি আরো বলেন, আমার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলে দোয়া ও ভালোবাসা কামনা করছি। এছাড়াও যারা আমাকে সহযোগিতা করে আসছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞা প্রকাশ করছি। এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন সারা বাংলাদেশের।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট