editor
প্রকাশিত: 4:37 PM, January 13, 2024
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় সমিতির ৩য় তলাস্থ কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. দুলাল হোসেন।
তফসিল অনুয়ায়ী আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ থেকে ২২ জানুয়ারি মনোনয়নপত্র বিক্রি, ২৫ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, ২৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৩১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৪ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ, ১৫ ফেব্রুয়ারী রাত ৮টা পর্যন্ত প্রচারণার শেষ তারিখ এবং ১৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষনা অনুষ্ঠানে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির আহবায়ক আখলাকুর রহমান সাহেদ, সদস্য সচিব কফিল আহমদ, সদস্য হারিস আলী, আব্দুল হান্নান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল খালিক, মো শফিকুর রহমান, আব্দুল হাদী ইমানী সহ মার্কেটের ব্যবসায়ী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. দুলাল হোসেন নির্বাচন পরিচালনায় মার্কেটের ব্যবসায়ী সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তফসিল ঘোষনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ও পরে মোনাজাত পরিচালনা করেন মার্কেট মসজিদের মোয়াজ্জিন মো. মঈনুল ইসলাম।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট