editor

প্রকাশিত: 5:07 PM, January 13, 2024

মা-বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বউ আনলেন ছেলে

মা-বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বউ আনলেন ছেলে

একেক জন মানুষের একেক রমমের শখ বা স্বপ্ন থাকে। কারো গাড়িতে চড়তে কারো নৌকায় চড়তে আবার কারো হেলিকপ্টারে চড়তে। সেই শখ বা স্বপ্ন থেকেই এবার হবিগঞ্জে হেলিকপ্টারে করে বিয়ে করালেন আমেরিকা প্রবাসি ছেলেকে।

প্রবাসি রুকন উদ্দিন তালুকদারকে বহন করা হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকেএন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ মাঠে অবতরণ করে শনিবার (২৩ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে। পরে ঘোড়ার গাড়িতে চড়ে শহরের মহব্বত কনভেনশন হলে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ সম্পন্ন করা হয়। আমেরিকা প্রবাসি রুকন উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের মোঃ জালাল উদ্দিন তালুকদারের ছেলে।

প্রবাসি রুকন উদ্দিনের খালু নাছির উদ্দিন জানান, রুকন উদ্দিন প্রায় ১৫ বছর যাবত আমেরিকা প্রবাসি। গত দেড় মাস আগে সে দেশে আসে। রুকন উদ্দিনের পরিবারের আরো কয়েকজন সদস্য তারা আমেরিকাতে বসবাস করেন। সম্প্রতি দেশে আসার পর পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় একই উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও শহরের কোর্টস্টেশন রোড এলাকায় বসবাসরত হাজি আজিজুল হকের কলেজ পড়–য়া কন্যা রুবাইয়া হক প্রমির সাথে। প্রমি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। নাছির উদ্দিন বলেন, এরই প্রেক্ষিতে ইসলামি রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রবাসি রুকন উদ্দিনের পিতা জালাল উদ্দিন তালুকদার জানান, আমার এবং আমার স্ত্রী স্বপ্ন ছিল আমার বড় ছেলে রুকনকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আজ হেলিকপ্টারে করে তার বিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমার এবং আমার স্ত্রী স্বপ্ন পূরণ হয়েছে এতে আমরা খুশি।

এদিকে, হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকেএন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজ মাঠে অবতরণ করার সময় শত শত উৎসুখ জনতা সেখানে ভীড় জমায় হেলিকপ্টারটি দেখার জন্য।

এসময় উৎসুখ জনতাকে সমালাতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়াও হেলিকপ্টারটি অবতরণের পর অনেককেই এর সাথে সেলফি তুলতেও দেখা গেছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট