editor
প্রকাশিত: 6:03 PM, January 14, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথনে বিশ্বনাথ থেকে এক মাত্র জিয়া উদ্দিনের অংশগ্রহন নিশ্চিত হয়েছে।
বিশ্বনাথ উপজেলার ৪ নং রামাপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের কৃতিসন্তান মোঃ জিয়া উদ্দিন কক্সবাজারে অনুষ্ঠিত ৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করবেন।
বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন ৫০, ১০০, ১৬১ তিন ক্যাটাগরিতে হয়ে থাকে। টিওবি কর্তৃক এই ইভেন্টে বাংলাদেশের প্রায় ৩ হাজারের অধিক রেজিষ্ট্রেশন কারীদের মধ্যে ১৭০ জনকে সিলেক্টেড করা হয়েছে। তার মধ্যে জিয়া উদ্দিন একজন।
৫০ কিলোমিটারে ১২০-১৩০ জন সিলেক্টেডের মধ্যে বিশ্বনাথের আমতৈল গ্রামের মোঃ জিয়া উদ্দিন রয়েছেন। উক্ত ইভেন্টে দেশ-বিদেশের ১৭০ জন আল্ট্রা রানার অংশগ্রহণ করবে। মোঃ জিয়া উদ্দিন এর আগে দেশের ভিতরে ১টি আল্ট্রা ২টি ফুল ম্যারাথন এবং ২১ টি হাফ ম্যাথারনে অংশগ্রহণ সম্পন্ন করেছেন।
জিয়া উদ্দিন দৈনিক জৈন্তাবার্তাকে জানিয়েছেন তার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু ইভেন্টে অংশগ্রহনের অপেক্ষায় আছেন তিনি। ইভেন্টটি ১৯ ও ২০ জানুয়ারি কক্সবাজারের ইনানী বিচ থেকে টেকনাফ পর্যন্ত গিয়ে আবার ইনানীতে এসে শেষ হবে। তিনি সফলতা ও শারীরিক সুস্থতার জন্য বিশ্বনাথ উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট