editor
প্রকাশিত: 6:13 PM, January 14, 2024
বিদেশে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানো এবং রেমিট্যান্সে আনার দিকে নতুন সরকার জোর দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ রোববার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা বৈদেশিক মুদ্রা আনার দিকে এবং কর্মসংস্থানের দিকে দেখব। দক্ষ শ্রমিক, দক্ষ মানুষ তৈরি করতে চাই আমরা। যারা বিদেশে যেতে চায়, তাদের উপযুক্তভাবে ট্রেনিং দিয়ে পাঠালে আমাদের আরও বেশি ভালো হয় এবং বৈদেশিক মুদ্রা আহরণ হয়।
শফিকুর রহমান বলেন, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বিদেশে কর্মের জন্য গেছে, তাদের আশ্বস্ত করতে হবে এ দেশ সবার। যারা বিদেশে ব্যবসা করছেন, তাদের ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে। সবাই যেন বিনিয়োগ করতে পারে। রেমিট্যান্স প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রেমিট্যান্স বাড়বে। অটোমেটিকলি বাড়বে। কারণ, আমরা শুধু আনব না, বিদেশে বিক্রিও করব। আমাদের প্রত্যেক সেক্টর মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছে। এগুলো আমরা দেখছি, দেখব। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট