editor
প্রকাশিত: 6:24 PM, January 14, 2024
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে। গণতান্ত্রিক এদেশে জনগণকে এখন আর ভোট প্রদানের কোনো সুযোগই দেয়া হয় না। এমতাবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে জালিমের জুলুমকে প্রতিহত করতে হবে।
রোববার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন এবং থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ ও নির্মমভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে জুলুমতন্ত্রে পরিণত করেছে। গণতান্ত্রিক এদেশে জনগণকে এখন আর ভোট প্রদানের কোনো সুযোগই দেয়া হয় না। দেশে গণতন্ত্র নির্বাসিত, জনগণের কথা বলার ন্যূনতম অধিকার নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। এমতাবস্থায় দেশের মানুষের মুক্তির জন্য জামায়াতের দায়িত্বশীলদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সৎ কাজের আদেশ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে জালিমের জুলুমকে প্রতিহত করতে হবে। অবৈধ ও জালিম আওয়ামী সরকারকে প্রতিহত করতে হলে ঢাকার জনগণকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এজন্য স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এদেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে।
একইসঙ্গে জামায়াত সব সময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে যেকোনো নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে সকল বাঁধা উপক্ষো করে অগ্রসর হতে হবে। সেইসঙ্গে জামায়াতের দায়িত্বশীলদের সমাজের মানুষের বিপদে আপদে পাশে থেকে মানবতার সেবা করতে হবে।
মুজিবুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ চরম ইসলাম বিদ্বেষী দল। তারা যেমন তাদের দলের নাম থেকে মুসলিম ছেটে ফেলে ধর্মনিরপেক্ষ সেজেছে, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থা ও সাহিত্য সংস্কৃতি থেকেও ইসলামী নীতি-আদর্শ বাদ দিয়ে পৌত্তলিকতা সংযুক্ত করেছে। একইভাবে রাজনীতি থেকেও ইসলাম তথা আদর্শিক ভাবধারা নিশ্চিহ্ন করতে সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ হয়ে জামায়াতের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের এমন অনৈতিকতার জবাব আমরা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই দিবো। জাতিকে দুঃশাসনের কবল থেকে মুক্ত করেই ছাড়বো, ইনশাআল্লাহ।
দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ভার্চ্যুয়ালি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল মুহা. দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান প্রমুখ।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট