editor
প্রকাশিত: 6:44 PM, January 14, 2024
ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে। এরপর সেই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ২০২১ সালের পর রেকজানেস উপদ্বীপে পঞ্চম অগ্ন্যুৎপাতের ঘটনা এটি।
দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা রোববার (১৪ জানুয়ারি) জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও আগ্নেয়গিরির সঠিক অবস্থান খুঁজে বের করতে কোস্টগার্ডের একটি হেলিকপ্টারকে সেখানে পাঠানো হয়েছে।
আইসল্যান্ডের সংবাদমাধ্যম আরইউভি জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরু হয়েছে মাছ ধরার শহর গ্রিনদাভিকে। তবে আগ্নেয়গিরির ঠিক কোন জায়গা থেকে লাভ বের হচ্ছে এবং এটি কোনদিকে প্রবাহিত হচ্ছে সে বিষয়টি নিশ্চিত নয়।
এর আগে আইসল্যান্ডে সর্বশেষ অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল গত ১৮ ডিসেম্বর। ওই অগ্ন্যুৎপাত শুরুর আগে গ্রিনদাভিক থেকে ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। এছাড়া জনপ্রিয় টুরিস্ট স্পট ব্লু লাগোন জিওথার্মাল স্পাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আশঙ্কা করা হয়েছিল আগ্নেয়গিরির লাভা গ্রিনদাভিক শহরের ভেতর দিয়ে প্রবাহিত হবে।
তবে সৌভাগ্যক্রমে গ্রিনদাভিক আগ্নেয়গিরির ধ্বংসলীলা থেকে বেঁচে যায়। লাভা শহরটির মাঝখান দিয়ে যাওয়ার বদলে অন্যান্য দিক দিয়ে প্রবাহিত হয়।
আইসল্যান্ড ইউরেশিয়ান এবং নর্থ আমেরিকার টেকটোনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত। বিশ্বের মধে যে কয়েকটি প্লেট রয়েছে— এ দুটি অন্যগুলোর তুলনায় সবচেয়ে বড়। দুটি প্লেট বিপরীত দিকে নড়াচড়া করায় আইসল্যান্ডে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।
সূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট