editor
প্রকাশিত: 6:57 PM, January 14, 2024
যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে আজ পথচলা শুরু করলেন নাজমুল হাসান পাপন। প্রথম কর্মদিবসে তিনি সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রশংসা করেছেন।
নাজমুল হাসান পাপন তার পূর্বসুরী রাসেল সম্পর্কে বলেন, ‘সে অনেক ভালো কাজ করেছে। অন্য অনেকের চেয়েও সে ভালো কিছু করার চেষ্টা করেছে।’
জাহিদ আহসান রাসেল গত বছর এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ড অবাধ্য সন্তান।’ আজ এ নিয়ে প্রশ্ন করা হলে নাজমুল হাসান পাপন বলেন, ‘রাসেল এই কথা বলতেই পারে না। সে আমার ছোট ভাই। এই কথা বলার প্রশ্নই আসে না।’
জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাবস্থায় কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ক্রীড়া-কূটনীতি নিয়ে কাজ করেছেন। নতুন মন্ত্রীরও সে রকম কিছু করার লক্ষ্য, ‘আজ প্রথম দিনই চিন্তা হয়েছে সরকার টু সরকার কিছু কাজ করার বিষয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে। অনেক রাষ্ট্রদূতের সঙ্গে আমার নানা সময় আলোচনা হয়। তারা বিভিন্ন খেলায় আগ্রহ প্রকাশ করে। সামনে এগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট