editor

প্রকাশিত: 1:34 PM, January 15, 2024

ইমামদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন জায়েদ খান

ইমামদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন জায়েদ খান

ইমামদের নিয়ে ছড়িয়ে পড়া বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ঢাকাই ছবির নায়ক জায়েদ খান। ওই ভিডিওতে তার বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু ইমামদের বিরুদ্ধে কথা বলছেন জায়েদ। এতে অন্তর্জালে তোপের মুখে পড়তে হয় তাকে। এ ঘটনায় জায়েদকে বয়কটের ডাকও দিয়েছেন অনেকে।

এ বিষয়ে রোববার (১৪ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের জায়েদ জানান, একটি ভিডিওর অংশবিশেষ কেটে ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

চিত্রনায়ক বলেন, ‘আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণিতে যে কিছু কিছু খারাপ মানুষ আছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে পত্রিকায় অভিযোগ আসে, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি।’

জায়েদ আরও বলেন, একজন প্রশ্ন করেছিল—জায়েদ ভাই, আপনার এতগুলো প্রেম, এত গুজব এসব কেমন লাগে? আমি উত্তর দিয়েছি—নায়ক বলেই তো গুজব ছড়ায়। নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে তো মসজিদের ইমামদের মতো টুপি দিয়ে পাঁচওয়াক্ত নামাজ পড়তে হবে। ভদ্র হয়ে জীবনযাপন করতে হবে। বাসায় থাকতে হবে।

তিনি বলেন, ‘এর মানে আমি ইমামদের ভালো হিসেবে বিবেচনা করেছি। ইমামরা ভালো হন, তারা নামাজ পড়ান। তাদের পেছনে জ্ঞানী-গুণী মানুষ নামাজ পড়েন। তাদের পেছনেই তো আমরা সিজদা দিই, আমি কিন্তু ভালো উদ্দেশ্যে বলেছি। তবে কিছু মসজিদে কিছু ইমাম দেখবন, যারা শিশু বলাৎকারের মতো কাজ করেন; এটা গর্হিত কাজ। কিছু মানুষ এমন সব সমাজেই রয়েছে; তাদের উদ্দেশে বলেছিলাম। সেখানে সব ইমাম নয়, আলেমের কথা তো ওঠেইনি। আমি ইসলামের পক্ষে, যারা ইসলামবিরোধী কাজ করে তাদের বিপক্ষে আমি। দ্যাটস ইট।’

বিতর্ক ছড়িয়ে পড়ায় ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিত্রনায়ক জায়েদ বলেন, তারা যে ভুল বুঝেছে সে জন্য ক্ষমাপ্রার্থী আমি। দুঃখ প্রকাশ করছি। একটি পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজটি করেছে। আমি মুসলমান। আমার বাবা হাজি ছিলেন। আপনারা জানেন আমি মদ পান করি না। বিড়ি খাই না। আমি নামাজ পড়ি কোরআন শরিফ পড়ি। আমি ইসলামকে প্রচণ্ড ভালোবাসি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট